চট্টগ্রাম 7:08 pm, Sunday, 26 April 2026

রাঙ্গুনিয়ায় মসজিদের জায়গা দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন, দোষীদের শাস্তি দাবি

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকায় অবস্থিত গাজী রশিদিয়া পাড়া জামে মসজিদের জায়গা দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার চৌমুহনী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ সওদাগর, সাধারণ সম্পাদক মো. করিম মাস্টার এবং এলাকাবাসীর পক্ষে মো. ইদ্রিস, মো. আবদুর রাজ্জাক, মো. মাহফুজুল হক, মো. রফিক, মো. ইয়াকুব ও রুস্তম সওদাগর।

বক্তারা জানান, প্রায় ১০০ বছর আগে আবদুর করিম তালুকদার নামের এক ব্যক্তি চৌমুহনী মাছ বাজাারের পাশে মসজিদের জন্য ৫ খানি ১২ গন্ডা জমি দান করেন। ওই জমি থেকে প্রাপ্ত আয় দিয়েই দীর্ঘদিন ধরে মসজিদের যাবতীয় খরচ পরিচালিত হয়ে আসছে।

তাদের অভিযোগ, সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালান। এ সময় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাঙ্গুনিয়ায় মসজিদের জায়গা দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন, দোষীদের শাস্তি দাবি

রাঙ্গুনিয়ায় মসজিদের জায়গা দখল চেষ্টার অভিযোগে মানববন্ধন, দোষীদের শাস্তি দাবি

Update Time : 06:44:37 pm, Sunday, 26 April 2026