চট্টগ্রাম 11:14 am, Friday, 5 June 2026

মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ফেনী নদী সংলগ্ন পূর্ব অলিনগর এবং লিচুতলা,অলিনগর এলাকায় অবৈধভাবে ফেনী নদী হতে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১:৩০টা হতে দুপুর ৩ টা পর্যন্ত ফেনী নদী হতে অবৈধ বালু উত্তোলনের জন্য বিভিন্ন পয়েন্টে পল্টুনে স্থাপিত ৩টি শ্যালো মেশিন এবং প্রায় ১২০০ ফিট পাইপ বিনষ্ট করা হয়। বিভিন্ন পয়েন্টে বালুর স্তুপ জব্দ করা হয় এবং উপস্থিত জনসাধারণকে বালু উত্তোলনের বিরুদ্ধে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছিলেন এসি ল্যান্ড আলাউদ্দিন কাদের,  মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন ও জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অভিযানে  অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান

মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান

Update Time : 07:27:58 am, Friday, 5 June 2026