রাঙ্গুনিয়া উপজেলায় আগামী শনিবারের পরিচ্ছন্নতা অভিযান সফল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিসভা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় রাঙ্গুনিয়ার ১৭টি যুব, মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় মরিয়মনগর ইউনিয়নে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় অভিযান সফল করতে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
















