চট্টগ্রাম 4:55 am, Friday, 6 November 2026

নবাবগঞ্জে ভাড়াটিয়ার বিরুদ্ধে ৭ লক্ষ ২০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ঢাকার নবাবগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক ভাড়া নেওয়ার সূত্র ধরে বসত ঘরে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ময়না বেগম (৪৫) নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ময়না বেগমের বাড়ি উপজেলার গালিমপুর ইউনিয়নের আন্ধারকোটা গ্রামে। স্বামী মোঃ রাসেদ। অভিযুক্ত মোঃ সুমন ইসলাম (২১), পিতা মোঃ আতাউর রহমান, স্থায়ী ঠিকানা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামে। সে বর্তমানে আন্ধারকোটা গ্রামে বসবাস করছিল।

বাদীর অভিযোগ, ২ দিন আগে সুমন তার কাছ থেকে ব্যাটারি চালিত একটি ইজিবাইক ভাড়া নিয়ে চালাচ্ছিল। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ২:৩০ মিনিটে তাকে বাড়িতে রেখে তিনি মদনখালী গ্রামে বেড়াতে যান। বিকাল ৫:৩০ মিনিটে বাড়ি ফিরে দেখেন সুমন বাড়িতে নেই এবং ঘরের আলমারির তালা ভাঙা।

ভুক্তভোগীর দাবি, আলমারিতে থাকা নগদ ২,০০,০০০ টাকা, ১ ভরি ৭ আনা ওজনের স্বর্ণের গলার হার যার আনুমানিক মূল্য ৩,০০,০০০ টাকা এবং ২,২০,০০০ টাকা মূল্যের ব্যাটারি চালিত ইজিবাইকটি নিয়ে গেছে। সব মিলিয়ে ৭,২০,০০০ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

প্রতিবেশীদের সাথে কথা বলে তিনি জানতে পারেন, অভিযুক্ত ইজিবাইক নিয়ে বের হয়ে গেছে। এরপর তার সাথে যোগাযোগের চেষ্টা করেও না পেয়ে থানায় অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির সম্পাদক পদে নিজেকে নির্বাচিত ঘোষণার দাবি আবুল কালামের

নবাবগঞ্জে ভাড়াটিয়ার বিরুদ্ধে ৭ লক্ষ ২০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ

Update Time : 09:45:43 pm, Wednesday, 23 September 2026