চট্টগ্রাম 9:42 pm, Monday, 1 June 2026

‘স্বপ্নের খৈয়াছড়া ফুটবল উৎসব ২০২৬’ এর ৩য় আসর অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত স্বপ্নের খৈয়াছড়া ফুটবল উৎসব ২০২৬ (৩য় আসর) সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুই শক্তিশালী দল নুর থাই এন্ড অ্যালুমিনিয়াম এবং মেসার্স ইসলাম এন্ড সন্স। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। রুদ্ধশ্বাস ট্রাইবেকারে ১-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মেসার্স ইসলাম এন্ড সন্স।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্বপ্নের খৈয়াছড়া সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব একরামুল হক, উপদেষ্টা আরিফুল ইসলাম, সরোয়ার হোসেন জনি এবং নাজিম উদ্দিন।

সংগঠনের সভাপতি মোঃ জাহেদ-এর বিচক্ষণ নেতৃত্ব, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টের ৩য় আসর অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। স্বপ্নের খৈয়াছড়া সবসময় সমাজকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করে আসছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং এলাকার তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে আমরা কাজ করে যাব।”

এ আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের সহ-সভাপতি নুর উদ্দিন ও মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক নুর আহমেদ, অর্থ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, সদস্য রনি,জিসাদ, শাওন, সাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও উক্ত খেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন উদয়ন ক্লাবের শাহীন চৌধুরী, আবুল বশর স্মৃতি সংসদের শরফুউদ্দিন, অদম্যের এনামুল হক সোহাগ, সোনালি স্বপ্নের মঈনুল হোসেন টিপু, সেতুর রিগান বড়ুয়া, আদর্শগ্রাম শেখটোলার জে. এ. তপু, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের আবদুল্লাহ, প্রজন্ম মীরসরাইয়ের রহিম উদ্দিন, অনির্বাণ ক্লাবের মোঃ সরোয়ার, দুর্বারের আরিফুল ইসলাম এবং মীরসরাই ২৪ টিভির নির্বাহী সম্পাদক আক্তার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। পাশাপাশি সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক, সর্বোচ্চ গোলদাতা, উদীয়মান খেলোয়াড়, সেরা দর্শকসহ অন্যান্য ক্যাটাগরিতেও পুরস্কার প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সকল অতিথি, খেলোয়াড়, সংগঠক, পৃষ্ঠপোষক, দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্বপ্নের খৈয়াছড়া পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাই মিনি স্টেডিয়ামের কাজ পরিদর্শন, দ্রুত মাঠ প্রস্তুতের নির্দেশনা

‘স্বপ্নের খৈয়াছড়া ফুটবল উৎসব ২০২৬’ এর ৩য় আসর অনুষ্ঠিত

Update Time : 09:55:09 am, Monday, 1 June 2026