খুনী ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশব্যাপী অপতৎপরতা এবং নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাই পৌরসভায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) রাত ৯টায় মিরসরাই পৌরসদরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভা শাখার উদ্যোগে খুনী ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশব্যাপী অপতৎপরতা এবং নৈরাজ্যের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি মিরসরাই থানা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বনফুলের সামনে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক জাফর উদ্দিন, পৌর সেক্রেটারি একরামুল হক, বিএম সম্পাদক মাওলানা আলা উদ্দিন সহ ছাত্রশিবিরের দায়িত্বশীলবৃন্দ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 








