চট্টগ্রাম 12:10 pm, Thursday, 11 June 2026

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতে  ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে বিভিন্ন অনিয়মের পাঁচ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) উপজেলার মিঠাছড়া বাজার ও মিরসরাই পৌর বাজারের কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় মোট পাঁচটি মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, বিভিন্ন ফার্মেসিতে মেয়াদবিহীন ও নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও মজুদ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা কিংবা মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসা পরিচালনার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান ও মো. ফজলুল হক। অপরাধের মাত্রা বিবেচনায় হক ফার্মেসিকে ১০ হাজার টাকা, হাবীব ফার্মেসিকে ৫ হাজার টাকা, নুরজাহান ফার্মেসিকে ৫ হাজার টাকা, ভূ্ইঞা ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং ফাল্গুনী ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশের সদস্যরা এবং জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তারা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন,  ব্যবসায়ীদের ওষুধ সংক্রান্ত আইন সম্পর্কে সচেতন থাকতে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানান। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১১ দলীয় বিভাগীয় সমাবেশ সফল করতে জোরারগঞ্জে জামায়াতের সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতে  ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা

Update Time : 08:19:44 am, Thursday, 11 June 2026