চট্টগ্রাম 8:28 am, Thursday, 11 June 2026

চবি রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ ফোরামের নেতৃত্বে ওয়াহিদ-আরিফ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত রাঙ্গুনিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।

বুধবার (১০ জুন) সংগঠনের উপদেষ্টামণ্ডলী, সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ ওয়াহিদ তালুকদার সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ বিন আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করতে কাজ করবে। এক সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে।

এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উৎসাহিত করা, ভর্তি-সংক্রান্ত তথ্য ও দিকনির্দেশনা প্রদান এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে নবনির্বাচিত কমিটি।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকল সদস্য, উপদেষ্টা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করে রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১১ দলীয় বিভাগীয় সমাবেশ সফল করতে জোরারগঞ্জে জামায়াতের সভা অনুষ্ঠিত

চবি রাঙ্গুনিয়া স্টুডেন্টস্ ফোরামের নেতৃত্বে ওয়াহিদ-আরিফ

Update Time : 08:22:09 am, Thursday, 11 June 2026