চট্টগ্রাম 8:25 pm, Saturday, 3 October 2026

ফ্যাসিস্টরা ১৭ বছর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ -৫ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, ফ্যাসিস্ট সরকার ১৭ বছর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। পাসের হার বাড়াতে গিয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহনের পর শিক্ষার মানন্নোয়নে কাজ করে যাচ্ছে। কিন্ত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শুধু সরকার চাইলে হবে না।

শনিবার (৩ অক্টোবর) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।

মিরসরাইয়ে সংসদ সদস্য নুরুল আমিনের উদ্যোগে জেরা পরিষদ অডিটরিয়ামে এই সংর্বধনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন’শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।

ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আরো বলেন, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের আদর্শ হতে হবে তার বাবা-মা-শিক্ষক। বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের সম্মান করতে হবে এবং স্বাধীন ভাবে কাজ করার সুয়োগ দিতে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল আমিন বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্বে দিবে। তাই ভালো ফলাফলের পাশাাপাশি তাদের নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সামনের দিনে আরো বড় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সাথে এগিয়ে যেতে আহবান জানান।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির আহবায়ক তরিকুর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো.আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিনসহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টরা ১৭ বছর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে

ফ্যাসিস্টরা ১৭ বছর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে

Update Time : 08:23:43 pm, Saturday, 3 October 2026