চট্টগ্রাম 8:25 pm, Saturday, 3 October 2026

মীরসরাইয়ে এসভিএসের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা, অংশ নিল ২,৫৮৭ শিক্ষার্থী

চট্টগ্রামের মীরসরাইয়ে সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) উপজেলা শাখার উদ্যোগে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৫৮৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষার ছয়টি কেন্দ্রের মধ্যে ১ নম্বর মিঠাছরা কেন্দ্রে ৪৯২ জন, ২ নম্বর মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮২ জন, ৩ নম্বর জোরারগঞ্জ জে.বি. উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৮৩ জন, ৪ নম্বর সরকারহাট নজরআলী রুপজান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪১ জন, ৫ নম্বর বারৈয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৭ জন এবং ৬ নম্বর করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন সনাতন বিদ্যার্থী সংসদ কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক মুন মহাজন মোহনা, চট্টগ্রাম মহানগর বিদ্যার্থী দীপ্ত ভট্টাচার্য, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুভাষ সরকার, মীরসরাই পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব, সহসভাপতি জহরলাল নাথ অভি ও সজল শীল, সদস্য অভি রায়, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামশেদ আলম, সভাপতি জাহিদ হোসেন আরিফ, মীরসরাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোপী দাস, চট্টগ্রাম হিন্দুস টিভির সম্পাদক শুভ দাস, মীরসরাই জ্যোতিশ্বর গীতা সংঘের সভাপতি শংকর শর্মা, মীরসরাই কেন্দ্রীয় জগদ্বীশ্বরী কালী মন্দির কমপ্লেক্সের সিনিয়র সহ-সভাপতি সমীর মল্লিক, পরীক্ষা আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ মীরসরাই উপজেলা শাখার সভাপতি সোহাগ মজুমদার, কার্যকরী সভাপতি সুমন শর্মা, সহসভাপতি শ্যামল দাশ, ঝিন্টু গোপ, নিতার স্যার, কৃষ্ণা সোম, রিপন গোপ ও মানিক কুমার শর্মা; সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী; যুগ্ম সম্পাদক রিপন নাথ রোহান ও বাবলু কর্মকার; সাংগঠনিক সম্পাদক মিঠুন নাথ; সহসাংগঠনিক সম্পাদক অনুপম কর্মকার ও দয়াময় দে; অর্থ সম্পাদক রাজকিন শর্মা; সহঅর্থ সম্পাদক আকাশ দে ও শিপন দাশ; সহতথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক শুভ কুমার ধর; নারী বিদ্যার্থী সম্পাদিকা পূজা রায়, পূজা দে ও বৈশাখী চক্রবর্তী এবং ধর্মচক্র সম্পাদক অপূর্ব দাশ।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টরা ১৭ বছর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে

মীরসরাইয়ে এসভিএসের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা, অংশ নিল ২,৫৮৭ শিক্ষার্থী

Update Time : 08:20:17 pm, Saturday, 3 October 2026