চট্টগ্রামের মিরসরাইয়ে ভূমিদস্যু কর্তৃক পালিত বাবার জমি জবর দখল ও হুমকির প্রতিবাদে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে।
শনিবার (৩রা অক্টোবর) সকালে মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী জাহাঙ্গীর আলম তার লিখিত বক্তব্যে বলেন, আমি মিরসরাইয়ের মধ্যম মায়ানি এলাকার ৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার পৈতৃক স্বত্বদখলীয় সম্পত্তি রক্ষার্থে এবং একদল প্রভাবশালী ভূমিদস্যুর নির্মম নির্যাতন ও আইন অমান্য করী পতিত আওয়ামীলীগের দোসর সাবেক এমপির পিএস মোহাম্মদ হাসান ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য সাজেদা আক্তারের অত্যাচার থেকে রক্ষা পেতে সকলের সহযোগিতা কামনা করছি। তাদের ধারাবাহিক ভূমি দখলের পাঁয়তারা হলো আমার নিজস্ব মালিকানাধীন শত বছরের পুরনো ও দখলীয় জায়গা দখলের প্রতিবাদে বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা (১৭৬/১৬ ও ১২০/২২) চলমান রয়েছে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত উক্ত জমিতে অনধিকার প্রবেশ ও কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেন।
এছাড়া আমার প্রবাসী তিন ছেলে দেশে এলে তাদের কোনো না কোনো মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয় এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়। বর্তমানে তাদের অব্যাহত অত্যাচার ও সন্ত্রাসী কার্যকলাপে আমার পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে।
এ বিষয়ে মোহামাদ হাসান জানান, বিরোধীয় সম্পত্তি সংশ্লিষ্ট সকল দলিল, আদালতের নথি, রেজিস্ট্রি অফিসের রেকর্ড, নামজারি, ক্ষতিয়ান, স্থানীয় সালিশ প্রতিবেদন এবং এলাকার স্বাক্ষীদের তথ্য যাচাই করলে জানা যাবে আমি বা আমার পরিবার দোষী কিনা।
এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত মিরসরাই থানার এসআই সাফিন বলেন, আমি বিজ্ঞ আদালতের আদেশ পেয়ে মোটিশ জারি করে আদালতকে এই বিষয় সম্পর্কে অবগত করেছি।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 








