চট্টগ্রাম 9:43 pm, Monday, 20 April 2026

রাঙ্গুনিয়ায় সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত

রাঙ্গুনিয়া উপজেলায় অটোরিকশা সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার ঘাটচেক টু রাণীরহাট সড়কের পারুয়া উলু পুকুর পাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন পারুয়া এলাকার অটোরিকশা সিএনজির চালক মো. বেলাল (৩৩) ও একই এলাকার মোটরসাইকেল চালক মো. রহিম উল্লাহ (৪৫)। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে রহিম উল্লাহ অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেলে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সিএনজি চালক কানে হেডফোন লাগিয়ে সিএনজি চালাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি হর্ণ দিলে তিনি তা শুনতে না পেয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশা সিএনজি ও মোটরসাইকেলটি থানায় নিয়ে এসেছে। আহত দুইজন চিকিৎসাধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নতুন স্বপ্নে রাঙ্গুনিয়ায় Tiger Squad F.Club-এর নতুন জার্সি উন্মোচন

রাঙ্গুনিয়ায় সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত

Update Time : 03:41:41 pm, Monday, 24 March 2025