রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে সাত দিনব্যাপী মাশরুম চাষ ও সমন্বিত কৃষি খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করে যুব স্কোয়াড রাইডার্স।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. জামাল উদ্দীন, নাজমুল হোসেন মীর, যুব স্কোয়াড রাইডার্সের সভাপতি ইসমাঈল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আজিম উদ্দিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 








