মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি উত্তর রাঙ্গুনিয়ার লালানগর ও দক্ষিণ রাজানগর ইউনিয়ন শাখার কমিটি নবায়ন এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে মুন্সিপাড়া সংলগ্ন ছালেকুর রহমান ধাতব্য চিকিৎসালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে লালানগর ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে লালানগর ইউনিয়ন শাখায় মীর জুবাইদুল ইসলাম (রনি)কে সভাপতি এবং মুহাম্মদ আজিজকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। অন্যদিকে দক্ষিণ রাজানগর ইউনিয়ন শাখায় মাষ্টার মুহাম্মদ সেকান্দরকে সভাপতি এবং মুহাম্মদ ওসমান গণিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানে মুহাম্মদ হোসেন সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটি শাখার সমন্বয়ক সৈয়দ আবু আহমদ।
মুহাম্মদ ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীর জুবাইদুল ইসলাম রনি, কাজী মনসুর আহমদ, মীর সরোয়ার সানজারীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















