চট্টগ্রাম 5:53 am, Saturday, 14 March 2026

তদবির নয়, ত্যাগীদের মূল্যায়ন করা হবে : হুমাম কাদের 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য। আমাদের নীতি হবে, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড় । দীর্ঘ ১৭-১৮ বছর আমরা কেউ শান্তিতে ছিলাম না, অনেকের বিরুদ্ধে এখনো মামলা রয়েছে। এই কষ্টের মধ্যেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কমিটিতে কোনো ‘তদবির বাণিজ্য’ চলবে না। যারা ১৭ বছর জান-প্রাণ দিয়ে দলের জন্য খেটেছেন, তারাই প্রাধান্য পাবেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে সংসদের যাত্রা শুরু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সংসদে সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করেছেন। ৫ বছর নয়, আজীবন রাঙ্গুনিয়ার মানুষের সুখ-দুঃখের পাশে থাকব।

ছাত্রদল ও যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে অতীতের ত্যাগ ও ব্যবহার বিবেচনা করা হবে। আমার কোনো আলাদা গ্রুপ নেই, আমার গ্রুপ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেতা একজন তারেক রহমান।

নির্বাচনী ফলাফলের তথ্য তুলে ধরে তিনি বলেন, আমার কাছে প্রতিটি সেন্টারের হিসাব আছে। এই নম্বর বলে দেয় কে ঘুমিয়েছিল আর কে মাঠে খেটেছিল। বিশেষ করে মা-বোনেরা যেভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তা প্রমাণ করে রাঙ্গুনিয়ায় একটাই দল, তা হলো খালেদা জিয়া ও তারেক রহমানের দল।

এ সময় তিনি দলকে আরও শক্তিশালী করতে নতুন সাংগঠনিক প্রস্তাব পেশ করে তিনি আরও বলেন, এখন থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার দলীয় নেতাকর্মীদের নিয়ে সম্মিলিত বৈঠকের আয়োজন করা হবে। যেখানে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সবার মতামতের ভিত্তিতে নেওয়া হবে।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তদবির নয়, ত্যাগীদের মূল্যায়ন করা হবে : হুমাম কাদের 

তদবির নয়, ত্যাগীদের মূল্যায়ন করা হবে : হুমাম কাদের 

Update Time : 04:26:47 am, Saturday, 14 March 2026