চট্টগ্রাম 9:55 pm, Monday, 16 March 2026

সীতাকুণ্ডের বিভিন্ন শপিং মলে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামা-কাপড়ের বাজার সহনীয় রাখতে সীতাকুণ্ডের বিভিন্ন শপিং মলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার পৌরসদর বাজারে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

উক্ত অভিযানে ক্রয়ের চেয়ে অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রি করার অপরাধে এবং কাপড় ক্রয়ের সুনির্দিষ্ট তথ্য ও রশিদ প্রদর্শন করতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ক্লাসিক কালেকশান নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪০ হাজার ও পোশাক বাজার নামক অপর এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, জানান, ঈদুল ফিতর উপলক্ষে কিছু ব্যবসায়ী ক্রয়ের চেয়ে অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রি করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সার্বিক সহযোগীতায় ছিলেন, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডের বিভিন্ন শপিং মলে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সীতাকুণ্ডের বিভিন্ন শপিং মলে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Update Time : 07:22:48 pm, Monday, 16 March 2026