চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে আমেরিকা প্রবাসী হাজি এম এ কাশেমের সহধর্মিণী খোরশেদা আকতার চৌধুরীর (৬৩) ইন্তেকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গত শনিবার রাতে ঢাকায় মেয়েবাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান।
আগামীকাল মঙ্গলবার (১২মে) মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মোবারক ঘোনা বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমার জানাজা শেষে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি 
















