চট্টগ্রাম 7:54 pm, Saturday, 2 May 2026

শ্রমিকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন- আসলাম চৌধুরী এমপি 

চট্টগ্রাম-৪ আসনের এমপি মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, মহান মে দিবস এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, “শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সভ্যতা, শ্রমিকের পরিশ্রমেই এগিয়ে যায় দেশ।” আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব শ্রমিক ভাইদের, যারা ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণা, তাদের সংগ্রাম আমাদের পথচলার অনুপ্রেরণা। আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক জীবনের নিশ্চয়তা দিতে হবে। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।

মহান মে দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে সীতাকুণ্ড পৌরসভা শ্রমিক দল, কুমিরা, বাড়বকুণ্ড, সীতাকুণ্ড শিল্পাঞ্চল শ্রমিক দল এবং উপজেলা শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী আরও বলেন, আসুন, সবাই মিলে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি। যেখানে প্রতিটি শ্রমিক পাবে তার প্রাপ্য সম্মান ও অধিকার। আমি শ্রমিকদের প্রতিনিধি হয়ে কাজ করবো, শ্রমিকদের অধিকার আদায়ে জীবনভর কাজ করে যাবো।

প্রবীণ শ্রমিক নেতা আবুল বশর ভূঁইয়ার সভাপতিত্বে ও পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ গোলাম সাদেকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর। বিশেষ অতিথি হিসেবে বক্তব রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ছালে আহম্মদ সলু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপি নেতা ও সাবেক শ্রমিক নেতা শামছুল আলম আজাদ, জয়নাল আবেদীন দুলাল, প্রগতির শ্রমিক নেতা মোঃ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বীর মুক্তিযুদ্ধা মহরম আলী, সাবেক ছাত্রনেতা বখতেয়ার উদ্দিন, এড. নাছিমা আক্তার চৌধুরী, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, বিএনপি নেতা জাফর ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান হিরো, কাজী এনামুল বারী, এড. আইনুল কামাল, আলাউদ্দিন মাসুম, এড. সরওয়ার হোসেন লাভলু, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন, খুরশেদ আলম মেম্বার, আশরাফ উদ্দীন, কামাল উদ্দিন, আওরঙ্গজেব মোস্তফা।

উপস্থিত ছিলেন, নার্গিস আক্তার, মাসুমা আক্তার, আনোয়ারা, সাইফুল ইসলাম, সেলিম উদ্দিন, আবু সিদ্দিক বাল্লা, আলমগীর ইমরান, মোঃ ইদ্রিস, নাসির, মোঃ জসিম উদ্দিন, মোঃ তাহের, আব্দুল মজিদ, মোঃ মুরাদসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, শ্রমিক দল, মহিলা দল, কৃষকদল, যুবদল এবং সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে ডি.টি রোড প্রদক্ষিণ করে উত্তর বাজার গিয়ে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

শ্রমিকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন- আসলাম চৌধুরী এমপি 

Update Time : 06:44:37 pm, Saturday, 2 May 2026