চট্টগ্রাম 6:23 pm, Tuesday, 5 May 2026

মীরসরাইয়ে ঘাতক বাস কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির ঘাতক বাস কেড়ে নিল স্কুল ছাত্রীর প্রাণ। জোনাকী পরিবহন নামে একটি বাসের ধাক্কায় নুসরাত জাহান (৬) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তিনি উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে নুসরাত মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুজ্জামান ভুঁইয়া জানান, চিনকি আস্তানা এলাকায় জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাইয়ে ঘাতক বাস কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

মীরসরাইয়ে ঘাতক বাস কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

Update Time : 05:31:24 pm, Tuesday, 5 May 2026