চট্টগ্রাম 9:23 pm, Saturday, 2 May 2026

মীরসরাইয়ে পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগে নাহার এগ্রোর কার্যক্রম বন্ধ

চট্টগ্রামের মীরসরাইয়ে অবৈধভাবে পাহাড় কেটে জমি ভরাট ও সমতল করার অভিযোগে নাহার এগ্রো লিমিটেডের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মীরসরাই উপজেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা চট্টগ্রাম জেলা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, নাহার এগ্রো লিমিটেড একটি স্কেভেটর ব্যবহার করে পাহাড় কেটে জমি ভরাট ও সমতল করে নতুন স্থাপনা নির্মাণের কাজ চালাচ্ছে। এসময় প্রতিষ্ঠানটির কাছে জমির শ্রেণি সংক্রান্ত কাগজপত্র এবং ফ্যাক্টরি স্থাপনের অনুমোদিত নকশা বা প্ল্যানসহ প্রয়োজনীয় দলিলাদি চাইলে তারা তাৎক্ষণিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩ মে তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র উপস্থাপন করা হবে।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার নাহার এগ্রো লিমিটেডের পাহাড় কাটা ও ফ্যাক্টরি নির্মাণসহ সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি জানান, নির্ধারিত তারিখে কাগজপত্র যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মীরসরাইয়ে পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগে নাহার এগ্রোর কার্যক্রম বন্ধ

মীরসরাইয়ে পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগে নাহার এগ্রোর কার্যক্রম বন্ধ

Update Time : 08:41:06 pm, Saturday, 2 May 2026