চট্টগ্রামের মীরসরাইয়ে ফেভারিট ফ্রেন্ডস হজ্জ কাফেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) মীরসরাই কলেজ রোডে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড মডেল সিটিতে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
মীরসরাই ফেভারিট ফ্রেন্ডস বিজনেস অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড এর সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও অফিস ব্যবস্থাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রামস্থ বিসমিল্লাহ ওভারসিজ এন্ড হজ্জ সার্ভিসের পরিচালক সামছুল আলম হাকিমী, চেয়ারম্যান আলহাজ্ব আবুল আনোয়ার, ফেবারিট ফ্রেন্ডস হজ্জ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা নুরুল করিম, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা খায়রুল ইসলাম ভূঁইয়া, হুমায়ুন কবির, মোহাম্মদ নাসির উদ্দীন।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সদস্য সচিব কামরুল হাসান লিটন, সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন, উপজেলা তাঁতী দলের আহবায়ক নুরেরচ্ছাপা ডিপটি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন সহ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা একরামুল হক।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 








