উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে “চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মিরসরাই উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা চত্ত্বরে র্যালি, উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা,সমবায়ীদের মাঝে ঋণের টাকার চেক বিতরণ,গাছের চারা বিতরণ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ কামরুজ্জামান মিয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, মৎস্য অফিসার আরিফুর রহমান , অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ , নির্বাচন অফিসার হুমায়ুন কবির , পৌরসভার ইঞ্জিনিয়ার সমর মজুমদারসহ প্রমুখ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 








