চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে বনায়ন খাতের মালিকদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে লালানগর বনায়ন মালিক সমিতি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে সমিতির আংশিক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. বখতিয়ার, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কাজী মিজানুর রহমান, সহ-সভাপতি হয়েছেন জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাহ আলম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডা. নোমান জাবিদ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বনায়ন মালিকদের অধিকার রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা, বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা এবং পরিবেশবান্ধব বনায়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সমিতি নিরলসভাবে কাজ করবে। পাশাপাশি সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং বনায়ন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয়রা নবগঠিত এই সমিতিকে স্বাগত জানিয়ে এর সফলতা কামনা করেছেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















