চট্টগ্রাম 9:09 am, Saturday, 21 November 2026

রাঙ্গুনিয়ায় জুন মাসে বিদ্যুৎ বিল বেশি আসার কারণ জানালেন পল্লী বিদ্যুতের ডিজিএম

রাঙ্গুনিয়ায় জুন মাসে বিতরণ করা বিদ্যুৎ বিলে তুলনামূলক বেশি বিল আসায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া ও অভিযোগ প্রকাশ করছেন অনেক গ্রাহক। এ পরিস্থিতিতে উত্তর রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।

তবে বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মাদ ফায়সাল হোসেন। তিনি জানান, চলতি মাসে গ্রাহকদের হাতে পৌঁছানো বিল মূলত গত মাসের বিদ্যুৎ ব্যবহারের হিসাব অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, “গত মাসে কুরবানির ঈদ উদযাপনের কারণে অনেক পরিবারে স্বাভাবিক সময়ের তুলনায় বিদ্যুতের ব্যবহার বেড়েছিল। বিশেষ করে ফ্রিজ, ডিপ ফ্রিজ ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি দীর্ঘ সময় ব্যবহারের ফলে ইউনিট খরচ বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব জুন মাসের বিলে প্রতিফলিত হয়েছে।”

এছাড়া সম্প্রতি বিইআরসি ঘোষিত বিদ্যুতের মূল্যহার বৃদ্ধির বিষয়টিও বিল বৃদ্ধির অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।
ডিজিএমের ভাষ্য অনুযায়ী, সারাদেশের মতো রাঙ্গুনিয়াতেও নতুন নির্ধারিত হারে বিল প্রস্তুত করা হচ্ছে, যার কারণে অনেক গ্রাহকের বিল আগের তুলনায় বেশি এসেছে।

তিনি সম্মানিত গ্রাহকগণকে তাদের মিটারে প্রদর্শিত রিডিং এর সাথে বিলকৃত রিডিং মিলিয়ে দেখার অনুরোধ করেন। যদি কোনো গ্রাহকের মিটারে প্রদর্শিত রিডিং এর চেয়ে বেশি বিল প্রস্তুত করা হয়ে থাকে তবে মিটারের রিডিংসহ পল্লী বিদ্যুৎ অফিসে জানানোর জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে মর্মে তিনি আশ্বস্ত করেন।

এছাড়া বিলে অসঙ্গতি বা ভুলের সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তদন্ত করে দেখা হবে। রাংগুনিয়া পল্লী বিদ্যুৎ সবসময় গ্রাহকসেবায় নিয়োজিত ও রাংগুনিয়ার গ্রাহকগনের কাছ থেকে সবসময় আন্তরিক সহযোগিতা পেয়ে এসেছি। সেজন্য রাংগুনিয়াবাসীর প্রতি ডিজিএম কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিল বেশির কোন অভিযোগ থাকলে সংশ্লিষ্ট গ্রাহকগণকে ধৈর্য্য ধরে অফিসকে জানানোর অনুরোধ করেন ও আন্তরিকভাবে যাচাই করে দেখার আশ্বাস দেন।

এদিকে অস্বাভাবিক বিলের অভিযোগে গ্রাহকাদের মধ্যে আলোচনা-সমালোচনা অব্যাহত থাকলেও বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যাখ্যা কিছুটা স্বস্তি দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে জাতীয় সমবায় দিবস পালিত

রাঙ্গুনিয়ায় জুন মাসে বিদ্যুৎ বিল বেশি আসার কারণ জানালেন পল্লী বিদ্যুতের ডিজিএম

Update Time : 05:04:06 pm, Wednesday, 24 June 2026