চট্টগ্রাম 7:38 am, Saturday, 12 September 2026

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় ইলেক্ট্রিক মিস্ত্রি নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে দ্রুত গতির  কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল আহমেদ  (২৪) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় আরশিনগর ফিউচার পার্কের সামনে সকাল সাড়ে ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিল আহমেদ  উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

জানা গেছে,  বারইয়ারহাট থেকে জোরারগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টরযোগে যাচ্ছিলেন সাকিল। পথে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাক্টরের একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে গেলে সাকিল ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন,  ট্রাক্টর চালক গাড়ী থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক কাভার্ডভ্যান চাপা দিলে  তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ বলেন, হাইওয়ের এস আই আসাদুজ্জামান সকাল ১০ টার পর একজন আহতকে হাসপাতালে আনলে দেখা যায় তিনি আগেই মারা গেছেন। তবে তার হেড ইনজুরি দেখা গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে চিকিৎসক জানান তিনি হাসপাতালে নেয়ার আগে মারা গেছেন। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযানে ৩ ভারতীয় গরু আটক

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় ইলেক্ট্রিক মিস্ত্রি নিহত

Update Time : 07:13:55 pm, Sunday, 14 June 2026