চট্টগ্রাম 7:52 pm, Wednesday, 9 September 2026

হাটহাজারীতে দুই সেনাসদস্যের মৃত্যুতে প্রতিমন্ত্রী মীর হেলালের শোক

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক শোক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আহত সেনা কর্মকর্তার সুস্থতা কামনা করেন।

এর আগে বুধবার সকালের দিকে হাটহাজারী পৌরসভার ১নং ওয়াডস্থ হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা গুরুতরভাবে আহত হন। গুরুতর আহত ওই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ঘটা এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও বিএসআরএমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

হাটহাজারীতে দুই সেনাসদস্যের মৃত্যুতে প্রতিমন্ত্রী মীর হেলালের শোক

Update Time : 07:42:46 pm, Wednesday, 9 September 2026