চট্টগ্রাম 8:58 am, Friday, 3 July 2026

মিরসরাইয়ে বিয়ের ৬ মাসের মধ্যে গৃহবধূর মৃত্যু : স্বামী আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান রিয়া (১৭)-এর পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

এ ঘটনায় নিহতের ভাই মো. মোজাম্মেল হোসেন রানা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রিয়ার স্বামী ফরহাদুল ইসলাম রিফাত, ননদসহ চারজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্গাপুরে গৃহবধুকে আত্মহত্যার প্ররোচনার মামলার প্রধান আসামি ফরহাদুল ইসলাম রিফাত (২০)কে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের পর ৬ মাস পূর্বে ফরহাদুল ইসলাম রিফাতের সঙ্গে নুসরাত জাহান রিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ বিভিন্ন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এ নির্যাতনের একপর্যায়ে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, “আত্মহত্যার প্ররোচনার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ফরহাদুল ইসলাম রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্তে অন্য আসামিদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হকের বিদায় সংবর্ধনা

মিরসরাইয়ে বিয়ের ৬ মাসের মধ্যে গৃহবধূর মৃত্যু : স্বামী আটক

Update Time : 11:39:15 pm, Thursday, 2 July 2026