চট্টগ্রাম 2:54 pm, Saturday, 7 November 2026
৩২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের

রাঙ্গুনিয়ায় ৫ শতাধিক ফলজ ও সেগুন গাছ কেটে ফেলার অভিযোগ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জামাল উদ্দিন ও নুর বানু’র বাগানের ৫ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। যেখানে ফলজ ও সেগুন গাছ মিলিয়ে ভুক্তভোগীর ৩২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

এ ঘটনায় ভুক্তভোগী জামাল উদ্দিন বাদি হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত শনিবার ১৫ জুলাই উপজেলার পোমরা ইউনিয়নের ছটকাটা-কমলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এতে তাদের প্রায় ৩২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী জামাল উদ্দিনের অভিযোগ, দীর্ঘদিন ধরে মৌরশী, খরিদা ও বন্দোবস্তি সুত্রে জায়গা আমার ফুফি নুর বানু’সহ ভোগ দখল করে আসতেছি। এবং বিষয়টি নিয়ে কোর্টে মামলাও চলমান রয়েছে। কিন্তু হঠাৎ তৃতীয় আরেকটি পক্ষ তাদের জায়গা দাবি করে বিভিন্ন সময় হুমকি ও আমাদের উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারমধ্যে শনিবার দুপুরে গিয়ে দেখি আমাদের সব গাছ কাটা। হঠাৎ কাউকে কিছু না জানিয়ে সেদিন ১৫ তারিখ আনুমানিক ভোর ৬ টা থেকে বেলা ১২ টার মধ্যে আইয়ুব চৌধুরী ও মোঃ রকি আমাদের প্রায় ৫’শ এর অধিক গাছ কেটে ফেলে দেয়। সেখানে সেগুন, জাম, আকাশমনি গাছ’সহ আমার সকল ফলজ গাছ কেটে নষ্ট করে দেয় তারা।

তিনি আরও বলেন, এ বিষয়ে আমি স্থানীয় ইউপি মেম্বারকে অবহিত করে থানায় অভিযোগ করেছি। থানা থেকে পুলিশ এসেছে এবং সব দেখে গেছে তারা।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. বশির জানান, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। জমির কাগজপত্র দেখে উভয়পক্ষকে বসিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে গঠিত হলো ‘মুনির ইয়ুথ ক্লাব’

৩২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের

রাঙ্গুনিয়ায় ৫ শতাধিক ফলজ ও সেগুন গাছ কেটে ফেলার অভিযোগ

Update Time : 04:27:45 pm, Friday, 21 July 2023