চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন চৌধুরী।
রোববার (৪ অক্টোবর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. জানে আলম ও মো. জসিম উদ্দিন। পদাধিকার বলে কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন।
শিক্ষা বোর্ডের অনুমোদন অনুযায়ী, এডহক কমিটিটি ছয় মাসের জন্য দায়িত্ব পালন করবে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 













