চট্টগ্রাম 7:58 pm, Tuesday, 13 October 2026

সন্দ্বীপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।

আলোচনা সভায় ইউএনও আমজাদ হোসেন বলেন, বাংলাদেশ নানা ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে অগ্নিদুর্ঘটনা অন্যতম। আগুন লাগলে কীভাবে তা মোকাবিলা করতে হবে এবং ক্ষয়ক্ষতি কমাতে কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে সবার সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ জন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগ মোকাবিলার প্রয়োজনীয় কৌশল ও প্রস্তুতি সম্পর্কে প্রশিক্ষণ নিতে হবে।

তিনি আরও বলেন, দুর্যোগের সময় তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নিতে পারলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও প্রশিক্ষিত হতে হবে।

অনুষ্ঠানে সন্দ্বীপ ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের পরিচালিত বিভিন্ন প্রস্তুতিমূলক মহড়া প্রত্যক্ষ করা হয়। দুর্যোগ মোকাবিলায় এসব মহড়ার গুরুত্ব তুলে ধরে ইউএনও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওসিএলএসডি মো. সৈয়দ আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সরকার, সন্দ্বীপ পৌরসভার সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া, সমবায় কর্মকর্তা মো. দিদারুল আলম, কৃষি ব্যাংক ম্যানোজার  আক্তারুজ্জামান সুজন, অগ্রণী ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, সন্দ্বীপ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার  মো. মইনউদ্দিন এবং উপজেলা সিপিপির ডেপুটি টিম লিডার মো. জসিমউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সন্দ্বীপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া

সন্দ্বীপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া

Update Time : 06:34:48 pm, Tuesday, 13 October 2026