চট্টগ্রাম 10:07 am, Friday, 30 October 2026

৩ দিন পূর্বে ওমানে ফিরে হাটহাজারী প্রবাসীর মৃত্যু

মাত্র তিনদিন পূর্বে দেশ থেকে ছুটি কাটিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের নিজ কর্মস্থলে ফিরে গিয়ে মো.আবদুর রাজ্জাক (৮১) নামের হাটহাজারীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহতের প্রতিবেশী মো.আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার ওমানের স্থানীয় সময় আনুমানিক বিকাল ৪টার দিকে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়।

নিহত আবদুর রাজ্জাক হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব দেওয়াননগর এলাকার লাল মিয়া হাজী বাড়ীর মৃত আবদুল মালেকের পুত্র।

নিহতের ভাগিনা হাটহাজারী প্রেস ক্লাব সহ-সভাপতি সাংবাদিক মো. হোসেন জানান, গত ১৯৭৮ সালের দিকে আবদুর রাজ্জাক প্রবাসে পাড়ি জমান। ওমানের সোমাইল নামক স্থানে তার গ্রিল ওয়ার্কশপের ব্যবসা ছিলো। মাত্র ৩ দিন পূর্বে গত ২৫ অক্টোবর তিনি দেশ থেকে ছুটি কাটিয়ে পুনরায় ওমানের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যান।

ওমান প্রবাসী নঈম উদ্দিন বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার বিকালের দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওমান সময় বিকাল চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আবদুর রাজ্জাক তিন পুত্র ও এক কন্যা সন্তানের পিতা ছিলেন। বর্তমানে নিহতের লাশ ওমানের কোলা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দেশে আনা সম্ভব হবে বলেও জানান তিনি। এদিকে প্রবাসে আবদুর রাজ্জাকের মৃত্যুর এ খবর নিজ গ্রামের বাড়িতে জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩ দিন পূর্বে ওমানে ফিরে হাটহাজারী প্রবাসীর মৃত্যু

৩ দিন পূর্বে ওমানে ফিরে হাটহাজারী প্রবাসীর মৃত্যু

Update Time : 09:54:16 am, Friday, 30 October 2026