চট্টগ্রামের মিরসরাইয়ে ২৮ শে অক্টোবর ২০০৬ একটি ভয়ংকর কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মিরসরাই লতিফিয়া মাদরাসা মিলনায়তনে এই সভা মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় এবং আননোয়ারুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন সিকদার। পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
আলাউদ্দিন সিকদার তার বক্তব্যে বলেন, সেদিন জাতীয়তাবাদী শক্তির যথাযথ সহযোগিতা না পাওয়ায় ফ্যাসিস্ট হাসিনা ও তার দল নিয়ে নৃশংস হামলা চালিয়েছিল। ঐদিন যারা শহীদ হয়েছিল এখনো সেই বিচার আমরা পায় নি। শুধু ২৮ শে অক্টোবর নয় পরবর্তী ২০ বছর তার ফ্যসিবাদি আচরণের জন্য এদেশের বিরোধীদলসহ জামায়াতে ইসলামীকে টার্গেট করে গুম, খুন,হত্যা, ধর্ষণ আয়নাঘর প্রতিষ্ঠা করেছিল। সবার আগে বাংলাদেশ শ্লোগানে দেশের ক্ষমতায় আসীন বিএনপি সরকারও মনে হয় একই পথে হাটার চেষ্টা করছে। তিনি সরকারি দলকে সতর্ক করে দিয়ে বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এদেশের শান্তি প্রিয় জনগণকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাঈন উদ্দিন রায়হান। বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু বকর,অফিস সেক্রেটারি অধ্যাপক শফিকুল আলম সিকদার, পৌরসভা আমির মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা শিবির সভাপতি জাহেদুল ইসলামসহ প্রমুখ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
























