চট্টগ্রাম 11:14 am, Thursday, 29 October 2026

মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি অর্থনৈতিক অঞ্চলে পৌঁছে বেজার ওয়াটার টিমে প্লানের বিভিন্ন বিষয় শেষে শিল্পকারখানা, সড়ক অবকাঠামো ও নির্মাণাধীন জেটির কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত মডার্ন সিনটেক্স ও কিয়াম গ্লাসওয়্যার কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। কিয়াম গ্লাসওয়্যার কারখানা পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির প্রজেক্ট কো-অর্ডিনেটর মশিউর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এইচ এম আরাফাত হোসেন তাঁকে কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরিয়ে দেখান।

পরে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি অর্থনৈতিক অঞ্চলের সড়ক অবকাঠামো এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন জেটি পরিদর্শন করেন। এ সময় অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। পরিদর্শন শেষে তিনি বেজা কার্যালয় ও সংযোগ সড়কে বৃক্ষরোপণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য সালেহ আহমদ, ইনভেস্ট বাংলাদেশ, বেজা, বেপজা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

Update Time : 10:31:12 pm, Tuesday, 27 October 2026