চট্টগ্রাম 11:00 pm, Tuesday, 27 October 2026

মীরসরাইয়ে জোরারগঞ্জ পুলিশের অভিযানে ৬ মাদকসেবীর কারাদণ্ড

চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকবিরোধী অভিযানে ছয়জন মাদকসেবীকে এক থেকে ছয় দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ৪৫ মিনিট থেকে জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ছয়জন মাদকসেবীকে আটক করে এক থেকে ছয় দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ভূমিকা জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাইয়ে জোরারগঞ্জ পুলিশের অভিযানে ৬ মাদকসেবীর কারাদণ্ড

মীরসরাইয়ে জোরারগঞ্জ পুলিশের অভিযানে ৬ মাদকসেবীর কারাদণ্ড

Update Time : 10:40:14 pm, Tuesday, 27 October 2026