চট্টগ্রাম 5:11 am, Saturday, 24 October 2026

জনপ্রতিনিধির আগমনে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়ানো রোদ-বৃষ্টিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো কাম্য নয়- এমপি নুরুল আমিন

জনপ্রতিনিধির আগমন উপলক্ষে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা, রোদ-বৃষ্টিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো কিংবা তাদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।

শিক্ষার্থীদের রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে অতিথি অভ্যর্থনা বা সংবর্ধনা দেওয়ার প্রচলিত রীতি বন্ধের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, সময় ও মর্যাদার কথা বিবেচনায় নিয়ে তিনি এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার মিঠানালা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য। এ সময় তিনি শিক্ষার্থীদের অতিথি অভ্যর্থনার কাজে ব্যবহার না করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।

নুরুল আমিন বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের শিক্ষা, সময় ও মর্যাদার প্রতি সবার সম্মান দেখানো উচিত।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং তাদের জ্ঞান, দক্ষতা ও মানসিক বিকাশে সহায়তা করা। অতিথি অভ্যর্থনার নামে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট না করে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে হবে।

সংশ্লিষ্টদের উদ্দেশে সংসদ সদস্যের এ নির্দেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

স্থানীয়দের মতে, এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের অযথা আনুষ্ঠানিকতায় যুক্ত করার প্রবণতা কমবে। পাশাপাশি পড়াশোনার পরিবেশ সুরক্ষা এবং শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করার ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা

জনপ্রতিনিধির আগমনে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়ানো রোদ-বৃষ্টিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো কাম্য নয়- এমপি নুরুল আমিন

Update Time : 12:23:46 am, Friday, 23 October 2026