চট্টগ্রাম 11:52 pm, Saturday, 24 October 2026

মিরসরাই-জোরারগঞ্জ থানা জামায়াতের যৌথ রুকন সম্মেলন অনুষ্ঠিত

মিরসরাই-জোরারগঞ্জ থানা জামায়াতের যৌথ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় মারুফ স্কুলের হল রুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর জনাব জাফর সাদেক।

জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী অফিস ও প্রচার সেক্রেটারি এজাহারুল ইসলাম, মিরসরাই থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল আল আমিন মামুন, জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মো. মাঈনুদ্দীনসহ স্থানীয় নেতৃত্ববৃন্দ

প্রধান অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন আদর্শিক ও নৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ জন্য প্রত্যেক রুকনকে ব্যক্তিগত, সাংগঠনিক ও নৈতিক উৎকর্ষ অর্জনে সচেষ্ট থাকতে হবে।

তিনি বলেন, সংগঠনের দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর ও দৃঢ় করতে হবে। ব্যক্তিগত জীবনে ইবাদত, আত্মশুদ্ধি, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা বাড়াতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, রুকনরা সংগঠনের মূল স্তম্ভ। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই রুকনদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। বিশেষ করে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের তদারকি বাড়াতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কাণণর্যক্রমকে গতিশীল করার পাশাপাশি দায়িত্বশীলদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক সম্পর্ক জোরদার করতে হবে।

জাফর সাদেক বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও আদর্শিক দৃঢ়তা একটি সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক রুকনকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে সচেষ্ট থাকতে হবে।

সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, রুকনদের দায়িত্ব পালন এবং ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

–

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাই-জোরারগঞ্জ থানা জামায়াতের যৌথ রুকন সম্মেলন অনুষ্ঠিত

মিরসরাই-জোরারগঞ্জ থানা জামায়াতের যৌথ রুকন সম্মেলন অনুষ্ঠিত

Update Time : 11:48:33 pm, Saturday, 24 October 2026