চট্টগ্রাম 9:16 pm, Saturday, 2 May 2026

সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে র‍্যালিটি পৌরসদরের উত্তর বাজার থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদ্রাসার সামনে এসে শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুঃ মিছবাহুল আলম রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম উত্তর জেলার আমীর ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা আলা উদ্দীন  সিকদার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জসিম উদ্দিন আজাদ। 

প্রধান অতিথির বক্তব্যে আলা উদ্দীন সিকদার বলেন, শ্রমিক সমাজ একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাদের নিরলস পরিশ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়ে গড়ে ওঠে শিল্প-কারখানা, সচল থাকে উৎপাদন ব্যবস্থা এবং এগিয়ে যায় জাতীয় উন্নয়ন। একজন কৃষিশ্রমিক থেকে শুরু করে কারখানার শ্রমিক, নির্মাণ শ্রমিক কিংবা পরিবহন খাতের কর্মীরা—সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্থনীতির চাকা সচল থাকে। তবে দুঃখজনক হলেও সত্য, এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সত্ত্বেও অনেক শ্রমিক এখনও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। 

তিনি আরো বলেন, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। শ্রমিকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। 

বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার ছিদ্দিক চৌধুরীর বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়তে হলে শ্রমিকদের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সরকার, মালিকপক্ষ ও সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগেই শ্রমিকদের জীবনমান উন্নয়ন সম্ভব। আসুন, আমরা সবাই মিলে শ্রমিকদের মর্যাদা রক্ষা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করি।

এছাড়াও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের, উপজেলা সহ-সভাপতি আবেদ শাহ, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী ও ইব্রাহীম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেছার আহমেদ, উপজেলা হোটেল সেক্টরের সভাপতি সমির উদ্দিন, সীতাকুণ্ড পৌর সভাপতি মাহমুদুল করিম, পৌর সেক্রেটারি মাহমুদুল করিম ফারহান, উপজেলা নির্বাহী সদস্য অধ্যাপক নিজামুদ্দিন, বেলায়ত হোসেন, জাহাঙ্গীর আলম, ইসমাইল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ইলিয়াস শাহ, শওকত আকবর সজীবসহ উপজেলার বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মীরসরাইয়ে পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগে নাহার এগ্রোর কার্যক্রম বন্ধ

সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Update Time : 06:50:01 pm, Saturday, 2 May 2026