রাঙ্গুনিয়া এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার (২ মে) বিকেলে উপজেলার ইছাখালিয়াস্থ একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাবেক সভাপতি ফোরামের উদ্যোগে স্কলারশিপ প্রজেক্টের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সপ্তম শ্রেণীর মোট ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি, শিক্ষাসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তাদের আগামী ছয় বছর পর্যন্ত পড়ালেখার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেয় সংগঠনটি।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. সরোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএস ইস্পাতের এজিএস ইঞ্জিনিয়ার ইয়াহিয়া মাহমুদ রেজভী। সংগঠনের সেক্রেটারি ফারুক আজমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্কভিউ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আশরাফুল হোসাইন, প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াস তালুকদার, সেক্রেটারি নুরুল আবচার চৌধুরী, এসএম মহিউদ্দিন বাবু, মিজানুর রহমান রাজু, ইকবাল হোসেন, মো. ওয়াহিদুল ইসলাম, কুতুব উদ্দীন ও মুমিনুল হকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্নপূরণে সহায়তা করা সমাজের দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 








