চট্টগ্রাম 12:01 am, Sunday, 3 May 2026

সীতাকুণ্ডে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ, নসিমন চালক নিহত

সীতাকুণ্ডে একটি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মোঃ আরমান (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দোকান মালিক কামাল উদ্দিন (৪৪) এবং হেলাল উদ্দিন (১৯) নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার বড় কুমিরা মাজার গেইট এলাকায় কর্ণফুলী স্টিল মিলসের সামনে অবস্থিত ‘ইসমাঈল আয়রন মার্ট’ নামক একটি ভাঙারি দোকানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান কুমিল্লা জেলার মৃত বাচ্চু মিয়ার পুত্র। আহত কামাল উদ্দিন ও হেলাল উদ্দিন সম্পর্কে চাচা-ভাতিজা এবং তাদের বাড়ি কুমিরা এলাকায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙারি দোকানে লোহা কাটার কাজে ব্যবহারের জন্য একটি নসিমন গাড়িতে করে অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছিল। সিলিন্ডার নামানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নসিমন চালক আরমান নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।
বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সিলিন্ডারটি কীভাবে বা কেন বিস্ফোরিত হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগ।

এদিকে দুর্ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া পুরনো সিলিন্ডার ও ভাঙারি মালামাল রাখার কারণে এমন দুর্ঘটনা ঘটছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সীতাকুণ্ডে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ, নসিমন চালক নিহত

সীতাকুণ্ডে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ, নসিমন চালক নিহত

Update Time : 10:28:02 pm, Saturday, 2 May 2026