চট্টগ্রাম 8:36 am, Monday, 4 May 2026

সীতাকুণ্ডে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলে বাঁশবাড়িয়া ও নুরুল আলম চ্যাম্পিয়ন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মাঠ ছিল প্রাণবন্ত।

গতকাল শনিবার বিকালে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বালক বিভাগের ফাইনালে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হোছাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অপর দিকে বালিকা বিভাগের ফাইনালে আলহাজ্ব নুরুল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৫-৪ গোলে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, “একদিন সীতাকুণ্ড থেকে জাতীয় ফুটবল দলে খেলোয়াড় উঠে আসবে। নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে নিজেকে ভালো খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।”

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ায় ছোট ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। এতে তাদের আগ্রহ ও প্রতিযোগিতামূলক মানসিকতার পরিচয় পাওয়া যায়।

আসলাম চৌধুরী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার মোঃ মাঈন উদ্দিন ও মোঃ ফারুখ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মীরসরাই ফুটবল উৎসব, ক্রীড়া সংর্বধনা ও ট্রফি উম্মোচন অনুষ্ঠিত

সীতাকুণ্ডে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলে বাঁশবাড়িয়া ও নুরুল আলম চ্যাম্পিয়ন

Update Time : 07:42:56 pm, Sunday, 3 May 2026