বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে ১৫ নং ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়ন আমীর মাওলানা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সেক্রেটারি মোঃ লোকমান হোসেনের পরিচালনায় এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আব্দুল জাব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মাষ্টার নুরুচ্ছালাম, উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির,কাজী আবু বকর, নিজাম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন সাংগঠনিক ও বায়তুল মাল পক্ষ আমাদের সংগঠন কে টেকসই করাই একমাত্র লক্ষ্য, তিনি বলেন ব্যাক্তির মানন্নোয়ন এবং সাংগঠনিক মজবুতীর লক্ষ্যে কাছের গতি আরো বৃদ্ধি করতে হবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

















