ওমানে রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। তিনি বলেন, এ ধরনের হৃদয়বিদারক ঘটনা পুরো রাঙ্গুনিয়াবাসীকে শোকাহত করেছে। একই পরিবারের চার সদস্যকে একসঙ্গে হারানোর এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় কোনো সহযোগিতা লাগলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন ইউএনও।
তিনি এ কঠিন সময়ে পরিবারটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার কাছে মরহুমদের জন্য দোয়া কামনা করেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















