চট্টগ্রাম 1:38 pm, Saturday, 16 May 2026

মিরসরাইয়ে জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম-১ আসনের সাংসদ নুরুল আমিন বলেন, ‘যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মিরসরাইয়ের ক্রীড়াঙ্গনকে আরো সমৃদ্ধ করতে আমরা সবসময় কাজ করে যাব। মিরসরাইয়ের ক্রীড়াঙ্গনকে জাগ্রত রাখতে এ ধরনের আয়োজন দরকার। তরুণদের সুস্থ বিনোদন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলা অত্যন্ত কার্যকর।

শুক্রবার (১৫ মে) মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
উক্ত ফাইনাল খেলায় টিম এমবিএইচ স্পোর্টিং ১-০ গোলে মিরসরাই জেনারেল হাসপাতালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলাকে ঘিরে পুরো মিরসরাইজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। দর্শকদের ব্যাপক উপস্থিতি ও খেলোয়াড়দের নৈপুণ্যে জমে ওঠে পুরো আয়োজন।

ফুটবল উৎসবের আহ্বায়ক মহিউদ্দিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী
সাবেক সদস্য সচিব গাজী নিজাম সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর, আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহাদাত হোসেন সাজু

এছাড়াও উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেন, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন, হারুন অর রশিদসহ মিরসরাইয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সমাজসেবক ও ক্রীড়াবিদগণ।

ফুটবল উৎসব পরিচালনা পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় রেফারি মো: আবু নছর এবং মো: ইলিয়াস হোসেন জানান, দীর্ঘদিনের পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তৃতীয়বারের মতো সফলভাবে এ আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তারা এ আয়োজনে সার্বক্ষণিক মানসিক ও অর্থনৈতিক সহায়তা প্রদানের জন্য মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর এবং চাকসুর সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন বাদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজক কমিটির অন্যতম সদস্য মো: আবু নছর বলেন, ‘মিরসরাইয়ে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করা গেলে এখানকার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’

তিনি মিরসরাই ফুটবল অ্যাকাডেমিকে খেলোয়াড়দের জন্য একটি ‘স্বপ্নঘর’ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহিউদ্দিন বাদল বলেন, ‘মাননীয় এমপি মহোদয় আমাকে ক্রীড়া ক্ষেত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আমরা সবাইকে নিয়ে ক্রীড়া সেমিনার, স্কুল-কলেজ ও অ্যাকাডেমিভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করব এবং যোগ্য খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।’

চ্যাম্পিয়ন দলের সত্ত্বাধিকারী মোফাজ্জল হোসেন রাজিব বলেন, ‘খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও জয়ের ইচ্ছাশক্তির কারণেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। এ ধরনের সুসংগঠিত আয়োজন অব্যাহত থাকলে মিরসরাইয়ের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সৃষ্টি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়ের

মিরসরাইয়ে জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত ফুটবল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

Update Time : 11:18:43 am, Saturday, 16 May 2026