চট্টগ্রাম 5:26 pm, Saturday, 16 May 2026

মিরসরাইয়ে ছেলের আঘাতে পিতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকাসক্ত ছেলের নৃশংস হামলার শিকার হয়ে এক বৃদ্ধ বাবার করুণ মৃত্যু হয়েছে। নিহত বাবা আহমদ ডিলার (৭০)। তিনি উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা। ঘটনার পর পরই স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলন (৪০)কে আটক করতে সক্ষম হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইব্রাহীম হোসেন মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। পরিবারের সদস্যরা বারবার চেষ্টা করেও তাকে মাদক থেকে দূরে সরাতে পারছিলেন না।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে মাদক সেবন করা নিয়ে বাবা আহমদ ডিলারের সাথে মিলনের তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চরম ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে তাঁর বৃদ্ধ বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। লাঠির আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে আহমদ ডিলারের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পরই জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১২টার দিকে তারা বাড়ি থেকে অভিযুক্ত মিলনকে আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, ছেলে মিলনের আঘাতে বাবার মৃত্যুর আলামত পেয়েছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ছেলের আঘাতে পিতার মৃত্যু

মিরসরাইয়ে ছেলের আঘাতে পিতার মৃত্যু

Update Time : 05:25:41 pm, Saturday, 16 May 2026