চট্টগ্রাম 10:42 pm, Saturday, 5 September 2026

আমরা চিরতরে চাঁদাবাজি বন্ধ করে দিবো- ডা: শফিকুর রহমান

বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে ” আমরা চিরতরে চাঁদাবাজি বন্ধ করে দিবো”। বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে হলে সবাইকে প্রস্তুত হতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় ১১দলীয় ঐক্য জোটের ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দান মুখী লংমার্চ উপলক্ষে মিরসরাইয়ের পথ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরসরাই উপজেলা আমির মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে ও মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার (সাবেক এমপি) এনসিপির আক্তার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারী, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সভাপতি আলাউদ্দিন সিকদারসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন আপনারা কি গ্যাস বিদ্যুৎ সার চান? আপনারা কি আইনশৃঙ্খলার উন্নয়ন চান? আপনারা কি ২৪ এর গণহত্যার বিচার চান? আপনারা কি হাদী হত্যার বিচার চান,? শাপলা চত্বর গণহত্যার বিচার চান? পিলখানায় সেনা কর্মকর্তাহত্যার বিচার চান?? চাঁদাবাজি বন্ধ করতে চান? এসব কি বর্তমান সরকার বন্ধ করতে পারবে? তারা যদি বন্ধ করতে না পারে আমরা এসব বন্ধ করব।

অন্যায় অবিচার দূর করতে হলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করতে হবে। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে আপনাদের সবাইকে এখন থেকে প্রস্তুত হতে হবে। আমরা ১১ দল এবং রাষ্ট্রের জনগণকে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় এ দেশকে নিয়ে এবং ইনসাফ ভিত্তিক দেশ প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। মাত্র দুই মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিরোধী দলীয় নেতা ডঃ শফিকুর রহমান মিরসরাইয়ের পথসভা থেকে তার বিশাল বহর নিয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে রওনা হন।

লং মার্চে বিশাল বহরে স্থবির হয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেন । শত শত গাড়ির বহর মিরসরাই বাজার অতিক্রম করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী, জামায়া ও ১১ দলীয় জোটের স্বেচ্ছাসেবক কর্মীরা সড়কের গাড়ির শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে। ফলে তীব্র যানজট ও জন ভোগান্তি তেমন একটা নজরে আসেনি কারো।

লং মার্চের গাড়ির বহর থেকে দেখা যায় এনসিপির নাহিদ আলম, সার্জিজ ও বিভিন্ন উল্লেখযোগ্য নেতাদের আজাদীর স্লোগান দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করে সামনের দিকে এগিয়ে যেতে।

মাসে বিএনপি চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান, ছয় দফা দাবি যদি না মেনে নেন, তাহলে এই ছয় দফা দাবি বাংলাদেশে এক দফায় রূপান্তরিত হবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘এক চাঁদাবাজ সরকারকে তাড়ানো হয়েছে, এখন আরেক সরকারি লোকজন চাঁদাবাজি করছে। তারা ক্ষমতায় আসার মাত্র ছয় মাসে চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়েছে।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে আপনাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। আপনারা মিরসরাই থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী ছিল, তাদের ওইপারে দাদাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এজন্য আপনাদের লাল সালাম।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যাদের ওইপারে পাঠিয়েছি, তাদের কিছু অভ্যাস এখনো রয়ে গেছে। ছাত্রলীগ ও যুবলীগের অন্যতম খাসলত (অভ্যাস) ছিল চাঁদাবাজি করা। এখন সেই খাসলত নতুন দলের কাছে এসেছে। তারা সন্ত্রাসী কার্যক্রম করত। আপনারা ক্যাম্পাসে দেখেছেন, ছাত্রদল ও যুবদল সন্ত্রাসী কার্যক্রম করছে।’

তিনি বলেন, ‘আমাদের যে নয় দফা দাবি ছিল, সেটা এক দফায় রূপান্তরিত হয়েছিল। শেখ হাসিনা উঁকি মারে, কিন্তু আসতে পারে না।’

তিনি আরো বলেন, ‘আমরা আপনাকে বলব, প্রধানমন্ত্রী তারেক রহমান, ছয় দফা দাবি যদি না মেনে নেন, তাহলে এই ছয় দফা দাবি বাংলাদেশে এক দফায় রূপান্তরিত হবে। ছয় দফা দাবি রূপান্তরিত না হওয়া পর্যন্ত আমরা কি রাজপথ ছেড়ে দেবো? আমরা কি কাউকে ভয় পাই? আমরা কাউকে ভয় পাই? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আমরা চিরতরে চাঁদাবাজি বন্ধ করে দিবো- ডা: শফিকুর রহমান

আমরা চিরতরে চাঁদাবাজি বন্ধ করে দিবো- ডা: শফিকুর রহমান

Update Time : 10:42:00 pm, Saturday, 5 September 2026