চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট- শান্তিরহাট – বিশুমিয়ারহাট – আবুরহাট সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার ( ১১ আগষ্ট ) বিকাল ৫টায় বারইয়াহাট শান্তিরহাট সড়ক সম্মুখস্থ চত্বরে অনুষ্ঠিত হয়। এসময় তিনি শান্তিরহাট রোড সম্মুখস্থ স্থানে একটি ভিত্তি প্রস্থর উম্মোচন করেন।
এসময় তিনি সেখানে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেন বিগত আওয়ামাীলীগ সরকারের সময় ওরা শুধু বিভিন্ন প্রকল্পের নামে নিজেদের উন্নয়ন করেছে। আর শহীদ জিয়ার আদর্শের এই তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারের কোন অর্থই নিজেদের ব্যক্তিগত কাজে ব্যয় করছে না। জনকল্যানে ও উন্নয়নে ব্যয় অব্যাহত রয়েছে। তিনি বলেন আমাদের কিছুদিন সময় দিন দেখবেন আপনারাই আর কোন উন্নয়ন কাজ খুঁজে পাবেন না। এখন ওদের ফেলে যাওয়া ভাঙ্গাচোরা দশা সংস্কার করতে আমাদের একটু সময় দিতে হবে শুধু।
বারইয়াহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে কমিশনার নিজার এর সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন, চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম, জেলা বিএনপি নেতা এডভোকেট অলিউল কবির ইকবাল ও ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম, সাবেক সাধারন সম্পাদক আলমগীর, পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, অধ্যক্ষ মাওলানা জমির উদ্দিন, শাহিনুর রহমান সোহান, সোহাগ, কমিশনার মামুন, কমিশনার জসিম প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, মীরসরাই উপজেলার বারইয়ারহাট – শান্তিরহাট – বিশুমিয়ারহাট – আবুরহাট সড়কের দীর্ঘদিন ধরে খানাখন্দে বেহাল এবং বর্ষায় চলাচলের অনুপযোগী থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটি এলাকাবাসীর ভোগান্তি কমাতে উক্ত সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















