সঙ্গীত হোক আমাদের জীবনের অনুপ্রেরণা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ‘নজরুল বর্ষ ২০২৬’। এ উপলক্ষ্যে শুক্রবার ০৯ অক্টোবর ‘কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন’ এর আয়োজনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় কাপ্তাই সুরের ধারার সভাপতি প্রদীপ মল্লিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা ও অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় বক্তব্য রাখেন সুরের ধারার উপদেষ্টা ও সাবেক ব্যাংক কর্মকর্তা অমল বিকাশ তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চলের সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়শ্রী তঞ্চঙ্গ্যা, শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিথিলা তঞ্চঙ্গ্যা, রাঙ্গুনিয়া বিশিষ্ট ব্যবসায়ী দিগন্ত ধর, সুরের ধারার উপদেষ্টা দয়া রঞ্জন তঞ্চঙ্গ্যা, সুরের ধারা যুগ্ন সম্পাদক অর্ণব মল্লিক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কবির জীবন, সাহিত্য ও সঙ্গীতের বহুমুখী দিক নিয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন, সঙ্গীত মানুষের মনকে শুদ্ধ করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগঠনের শিল্পীরা নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য সহ মনোমুগ্ধকর পরিবেশনা পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে কাপ্তাইয়ের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক অনুরাগী, সঙ্গীতপ্রেমী ও সুরের ধারা সঙ্গীত নিকেতনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শুদ্ধ সংস্কৃতি চর্চা ও নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবির চেতনা ছড়িয়ে দিতেই তাঁদের এই উদ্যোগ।
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

















