চট্টগ্রাম 5:33 am, Sunday, 22 November 2026

জঙ্গল সলিমপুরে পুলিশের বিশেষ অভিযান, শর্টগান-পিস্তলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের তালিকাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

বুধবার (৮ অক্টোবর ২০২৬) বিকাল আনুমানিক ৩টার দিকে জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম বিপিএম এর দিক-নির্দেশনায় এবং সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় সীতাকুণ্ড মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জুনায়েত কাউছার।

সংবাদ সম্মেলনে আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের আলীনগর বাহাদুর ঘোনা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামসহ আলীনগর ক্যাম্পের টহল দল অংশ নেয়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ রাসেল (৩০), মোঃ মোরশেদ (৩৩), মোঃ বাবু (৩২) ও মোঃ সাব্বির (৩২)। তাদের মধ্যে রাসেলের বিরুদ্ধে পূর্বে ৩টি অস্ত্র মামলা এবং মোরশেদের বিরুদ্ধে ২টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলা রয়েছে। তারা চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা হলেও বর্তমানে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় বসবাস করছিল।

অভিযানে তাদের কাছ থেকে ১টি শর্টগান, ১টি চাইনিজ পিস্তল, ৯টি সীসা বুলেট, ৬টি কার্তুজ, ১টি টেডা, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক এবং চাঁদা সংগ্রহের তালিকা সম্বলিত ১টি খাতা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জঙ্গল সলিমপুর এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকাকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে জাতীয় সমবায় দিবস পালিত

জঙ্গল সলিমপুরে পুলিশের বিশেষ অভিযান, শর্টগান-পিস্তলসহ গ্রেপ্তার ৪

Update Time : 06:41:03 pm, Friday, 9 October 2026