চট্টগ্রাম 9:24 pm, Saturday, 18 July 2026

জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখা, সঙ্গে খাবারের আয়োজন; রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

ফুটবল বিশ্বকাপ ফাইনালকে ঘিরে রাঙ্গুনিয়ায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। ফুটবলপ্রেমীদের একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতে জায়ান্ট স্ক্রিনে ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন। খেলা দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে খাবারের ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মাননা প্রদান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান’র উদ্যোগে উপজেলা মুক্ত মঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফাইনাল ম্যাচ উপলক্ষে মুক্ত মঞ্চে স্থাপন করা হবে জায়ান্ট স্ক্রিন। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে বসে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করতে পারবেন। দর্শকদের জন্য থাকবে খাবারের ব্যবস্থাও।

আয়োজনকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলতে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া সম্প্রতি বন্যাকবলিত মানুষের পাশে থেকে উপজেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করা দুটি স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

উপজেলা প্রশাসনের এ ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে এ আয়োজন রাঙ্গুনিয়ার মানুষের জন্য একটি স্মরণীয় মিলনমেলা ও ফুটবল উৎসবে পরিণত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা রক্ষায় জোরারগঞ্জ থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখা, সঙ্গে খাবারের আয়োজন; রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

Update Time : 09:22:18 pm, Saturday, 18 July 2026