চট্টগ্রামের সীতাকুণ্ডে মুসলিম মেয়েকে নিয়ে‘ভাগওয়া ট্র্যাপ’ নিরবে ধর্ষণ এবং রাষ্ট্র বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সচেতন মুসলিম সমাজ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) বিকাল ৪টায় Protect Our Sisters Bd ও স্থানীয় সচেতন মুসলিম সমাজ এর আয়োজনে সীতাকুণ্ড পৌর বাজার এলাকায় অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগ করেন, মুসলিম নারীদের টার্গেট করে বিভিন্ন অপতৎপরতা চালানো হচ্ছে। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে দাবি করা হয়, সীতাকুণ্ডে এক মুসলিম মেয়েকে নিয়ে ‘ভাগওয়া ট্র্যাপ’-এর ঘটনা ঘটেছে এবং বিষয়টি জানতে পারায় এক মুসলিম যুবককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
মিছিলটি সীতাকুণ্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

















